স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৭:৫৮:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৭:৫৮:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

কুয়েতে স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশী প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। একটি বাড়ির ভেতরে লাইসেন্সবিহীন মুদি দোকান খুলে সেখান থেকে এসব ই-সিগারেট বিক্রি করতেন তারা।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) কুয়েতের সংবাদমাধ্যম দ্য টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশটির সাদ আল-আবদুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

প্রতিবেদনের বলা হয়, কুয়েতের নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে একটি স্কুলের কাছে থাকা মুদি দোকান থেকে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির তথ্য আসে। পরে তথ্য যাচাই করে সন্দেহভাজনদের কার্যক্রমের ওপর নজরদারি শুরু করেন নিরাপত্তা কর্মকর্তারা।

 

তদন্তের সময় তারা কীভাবে ক্রেতাদের কাছ থেকে অর্ডার নিতেন, পণ্য প্রস্তুত করতেন এবং সরবরাহের ব্যবস্থা করতেন, তা পর্যবেক্ষণ করা হয়। একপর্যায়ে স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির সময় বাড়ির বাইরে থেকে প্রথম সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বাকি ৪ জনকে আটক করা হয়।

 

এতে আরও বলা হয়, অভিযানে ১৩টি বড় ও ২৩টি ছোট বাক্সভর্তি ই-সিগারেট জব্দ করা হয়েছে। এছাড়া ২১৯টি ছোট প্যাকেট তামাক এবং বিক্রির অর্থ বলে ধারণা করা হচ্ছে—এমন ১ হাজার ৭২২ কুয়েতি দিনার উদ্ধার করা হয়।

 

তদন্তে বরাতে প্রতিবেদনে আরও জানানো হয়, ৫ জন মিলে মুদি দোকানটি পরিচালনা করতেন এবং প্রত্যেকের জন্য নির্দিষ্ট দায়িত্ব ভাগ করা ছিল। তাদের কেউ দোকানের তদারকি করতেন, কেউ পরিচালনাসংক্রান্ত কাজ, অর্ডার গ্রহণ ও অর্থ সংগ্রহের দায়িত্বে ছিলেন। আবার কেউ ফোনে অর্ডার নেয়া, পণ্য প্রস্তুত এবং ক্রেতাদের কাছে পৌঁছে দেয়ার কাজ করতেন।

 

গ্রেপ্তার ৬ বাংলাদেশী এবং জব্দ করা মালামাল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]