কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকাল বিষয়ে সচেতনতামূলক সভা

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৬:২১:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৬:২৩:৫০ অপরাহ্ন
আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরের কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে ছাত্রীদের সচেতন করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি শ্রেণিকক্ষে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কালকিনি উন্নয়ন এলাকার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের ছাত্রীদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক, এর সামাজিক ও শারীরিক প্রভাব এবং বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের অধিকার সম্পর্কে ছাত্রীদের অবহিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন কালকিনি থানার দ্বিতীয় কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা যুব

উন্নয়ন কর্মকর্তা হাবিবুল আলম, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের ঢাকা কার্যালয়ের পরিচালক (প্রশিক্ষণ) জুলফিকার পুষ্প, সিনিয়র সহকারী পরিচালক অ্যাডভোকেট শারমিন জাহান, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন কর্মসূচির বিভাগীয় প্রধান আব্দুস সালাম এবং কর্মসূচি সমন্বয়কারী মাজেদা বেগম। প্রশিকা মস্তফাপুর জোনের বিভাগীয় ব্যবস্থাপক লক্ষণ চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরেশ চন্দ্র গাইন। এ সময় কালকিনির প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজিত এ

সচেতনতামূলক সভায় বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন এবং কিশোরীদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]