আমেরিকানরা ‘যু'দ্ধের বিরুদ্ধে’ ভোট দিয়েছে: গালিবাফ

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৩:৪২:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৩:৪২:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের হাতে রিপাবলিকানদের চরম পরাজয়ের পর আমেরিকানরা ‘যুদ্ধের বিরুদ্ধে’ ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

 

বুধবার (৪ নভেম্বর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

 

এক্সে প্রকাশিত এক বার্তায় গালিবাফ লিখেছেন, ‘বিবেক বা জীবনযাত্রার ব্যয়, যে কারণেই হোক আমেরিকানরা যুদ্ধের বিরুদ্ধে ‘না’ বলেছে এবং আমরা এই বার্তা সমর্থন করি।’

 

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণকারীদের সতর্ক করে তিনি আরও যোগ করেন, ‘আন্তর্জাতিক অর্থদাতা ও ব্ল্যাকমেইলারদের সেবা করার জন্য মার্কিন সরকার যদি তাদের জনগণের ইচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তবে তারা জানতে পারবে যে আমাদের ‘না’ এর সঙ্গে একটি দুঃস্বপ্ন নেমে আসবে।’







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]