ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আ'গুন, ছাত্রলীগ কর্মী আটক

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৩:১৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৩:১৩:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কে টায়ারে আগুন ধরিয়ে বিস্ফোরণ ঘটানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুভ (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত যাচাই করে পুলিশ জানিয়েছে, এটি ককটেল বিস্ফোরণ নয়, পটকা বা আতশবাজিজাতীয় বিস্ফোরণ।

 

বুধবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারের কুঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক শুভ ওই এলাকার ইজাহার মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে ১৪ থেকে ১৫ জন ব্যক্তি ঘটনাস্থলে আসেন। এ সময় তাঁরা সড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিস্ফোরণ ঘটান এবং একটি টায়ারে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ঘটনাস্থল থেকে শুভকে আটক করে পুলিশ।

 

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মাইক্রোবাস ও মোটরসাইকেলে এসে কুঠিপাড়া এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন ধরিয়ে চলে যান। এ সময় ঘটনাস্থলে থাকা শুভকে আটক করে পুলিশ। ঘটনায় জড়িত অন্যদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত যাচাই করে দেখা গেছে, এটি ককটেল বিস্ফোরণ নয়। পটকা বা আতশবাজিজাতীয় বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় শুভ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]