মিরপুরে ক'ক'টে'ল বি'স্ফো'র'ণে দ'গ্ধ একজন, পুড়েছে শরীরের ২০ শতাংশ

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০১:৩১:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০১:৩৩:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১১ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় পাপন (২০) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। তার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে পল্লবীতে এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর প্রতিষ্ঠানটির কর্মী পাপনকে দগ্ধ অবস্থায় পাপনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, পাপনের শরীরের ২০ শতাংশ ফ্লেম বার্ন হয়েছে। তাকে ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই কুরিয়ার সার্ভিসের সামনে প্রথম একটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। এর ঠিক কিছুক্ষণ পরে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওখানে কাজ করা কর্মচারীর গায়ে আগুন ধরে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যার পর এজিআর কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির একজন কর্মচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]