জুড়ী-বড়লেখায় প্রায় ১৩ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০১:২০:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০১:২২:২৪ পূর্বাহ্ন
এস এম জালাল উদ্দীন:

মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দীন আহমেদ মিঠুর উন্নয়ন পরিকল্পনার আওতায় জুড়ী ও বড়লেখা উপজেলায় প্রায় ১৩ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে দুই উপজেলার মোট ১০টি সড়কে ইউনিব্লক ও আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) নির্মাণকাজ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যমতে, প্রকল্পের আওতায় জুড়ী উপজেলায় ৬.৫ কিলোমিটার এবং বড়লেখা উপজেলায় ৬.৫ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হবে। জুড়ী উপজেলার অন্তর্ভুক্ত সড়কগুলো

হলো:।১. ভূয়াই থেকে তেঘরিঘাট সড়ক। ২. ভূয়াই থেকে বাহাদুরপুর সড়ক। ৩. জুড়ী বৈষ্ণবপাড়া ভায়া মোকামটিলা সড়ক। ৪. বাছিরপুর বাজারচালি রোড। ৫. সমাই-বরইতলী রোড। ৬. আরএইচডি থেকে সাগরনাল টি ফ্যাক্টরি রোড। বড়লেখা উপজেলার অন্তর্ভুক্ত সড়কগুলো হলো: ১. অফিসবাজার থেকে শাহবাজপুর টি এস্টেট সড়ক। ২. কলাজুরা বাজার থেকে সমনবাগ চা বাগান সড়ক। ৩. আরএইচডি হাতলিয়া ভিলেজ রোড। ৪. দাসের বাজার থেকে খুজার মসজিদ রোড। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্য পরিবহন সহজীকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে। এলাকাবাসী আশা করছেন, এসব উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দুই উপজেলার যোগাযোগব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]