মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ২ জন, চুরি মামলার ২ জন এবং সামারি ট্রায়ালে দণ্ডপ্রাপ্ত ২ জনসহ মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার এই অভিযানগুলো পরিচালিত হয়। ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর থানার বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) রূপম কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উত্তর তেতাভূমি এলাকার মোহাম্মদ আলীর বাড়ির পিছনের বাড়ি থেকে জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোসাঃ জরিনাকে (স্বামী-মৃত হারিজ মিয়া) গ্রেপ্তার করেন। এছাড়া অপর অভিযানে এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ একই এলাকার হাজী মোহাম্মদ আলীর বাড়ি থেকে জিআর পরোয়ানাভুক্ত আরেক পলাতক আসামি মোঃ খোকন মিয়াকে (পিতা-মৃত হারিস মিয়া) গ্রেপ্তার করেন। একই
দিনে এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-২৯ (তারিখ: ২২/১০/২০২৬ ইং, ধারা-৪৫৭/৪৬১/৩৮০ পেনাল কোড) সংক্রান্ত চুরি মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেন। তারা হলেন,শশীদল মধ্যপাড়ার সাদ্দাম হোসেন (৩৫) ও সাইদুল ইসলাম (৩৫)। মাদক সেবনের অপরাধে এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম ও এএসআই (নিঃ) মোঃ নাছির উদ্দিন যৌথভাবে অভিযান চালিয়ে কসবার চারুয়া এলাকার মোঃ বাছির (৪২) এবং ব্রাহ্মণপাড়ার শশীদলের গ্রাম পুলিশ সিদ্দিককে (৩৮) আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। পরে আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫ দিন করে সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।