ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগের ষড়যন্ত্র ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর যুবদল। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা যুবদলের সভাপতি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, তারেকউল্লাহ চৌধুরী, মতিউর রহমান মিল্টন, নাজিম উদ্দিন আহমেদ নাজিম সহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের
নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, গার্মেন্টস শ্রমিকদের নাম ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনে অংশ নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অশান্ত করার অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি তাদের সমর্থন রয়েছে।
তবে শ্রমিকদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে কেউ যেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সব ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ মোকাবিলায় মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।