শেরপুরে পাগলা কুকুরের কামড়ে নারী পুরুষ সহ্য আ'হ'ত ১০০ জনের উপরে

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৯:০০:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৯:০১:৫৯ অপরাহ্ন
, মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি,

শেরপুরে পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ আহত ১০০ জন উপরে শেরপুর সদর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১০০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে একদল পাগলা কুকুর এ হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে একদল পাগলা কুকুর তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালায়। এতে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন কুকুরের কামড়ে আহত হন। আহতদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে মামুন মিয়া (৩৫), আবুল হোসেন (৬০) ও আইজউদ্দিন (৭০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে।

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান সোহাগ জানান, আহতদের দ্রুত জলাতঙ্কের টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ টিকার সরবরাহ রয়েছে। চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়া প্রয়োজন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]