তিন দিনের সফরে আগামীকাল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আসছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৮:২২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৮:২৪:১২ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ তিন দিনের সরকারি সফরে আগামীকাল বুধবার (৪ নভেম্বর) রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সফর করবেন। মন্ত্রী ওইদিন বিকাল পৌঁনে পাঁচটায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগের ৮ জেলার সার, বীজ, সেচ এবং মৎস্য ও প্রাণিসম্পদ তথা সার্বিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ে অংশীজনের সাথে মতবিনিময় করবেন। পরদিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল নয়টা থেকে আধুনিক পদ্ধতিতে আদা, গ্রীষ্মকালীন কাঁচা মরিচ ও টমেটো চাষ বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সম্ভাব্য উৎপাদন এলাকা পরিদর্শন এবং স্থানীয় উৎপাদনকারীদের সাথে মতবিনিময় করবেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহী সার্কিট হাউজ

সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের আওতাধীন জেলাসমূহের আম, লিচু, আদা, কাঁচামরিচ ও টমেটো চাষীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেবেন। শুক্রবার (৬ নভেম্বর) বেলা সোয়া এগারোটায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]