ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৬:২৯:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৬:২৯:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত সুবিধা পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের চালকেরা। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করতে কোনো টোল দিতে হবে না।

 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব ধরনের যানবাহনের জন্য এ সুবিধা কার্যকর থাকবে।

 

নির্ধারিত সময়ের মধ্যে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী চালকদের কোনো টোল পরিশোধ করতে হবে না। তবে দুপুর ১২টার পর থেকে আগের নিয়মে টোল আদায় কার্যকর হবে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]