রংপুরের কাউনিয়ায় ৯৫৫ পিস ই'য়া'বা'স'হ একজনকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৬:১৬:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৬:১৮:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রংপুরের কাউনিয়ায় ৯৫৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩ ১। 'বালাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।

২। রংপুরের কাউনিয়ায় ৯৫৫ পিস ইয়াবাসহ মোঃ মোজাম্মেল হক (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতকাল বিকালে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোজাম্মেল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন পশ্চিম অনন্তপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। ৩। এসআরবির মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ০২ নভেম্বর, ২০২৬ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকায় সদর কোম্পানী, এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার কাউনিয়া থানার বনগ্রাম এলাকার জনৈক আব্দুর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তায় অভিযুক্ত মোজাম্মেলের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোচর থেকে ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময়, মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখায় মোজাম্মেলকে গ্রেফতার করা হয়। ৪। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

..মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]