বদরগঞ্জে জ্বিনের বাদশাহ পরিচয়ে খোয়া গেলো এক তরুনী ১৮ হাজার ৫০০ টাকা

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৫:১৫:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৫:১৭:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রানা ইসলাম বদরগঞ্জ রংপুর রংপুরে বদরগঞ্জ পৌরশহরে জ্বিনের বাদশাহ পরিচয় দিয়ে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রীর ১৮হাজার ৫০০ টাকা প্রতারক চক্র হাতিয়ে নিলেন।ভুক্তভোগী ওই ছাত্রীর বাড়ি পৌরশহরে শাহাপুর মিস্ত্রিপাড়া এলাকায়। মঙ্গলবার ৩ নভেম্বর পৌরশহরে হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী ঐ ছাত্রী জানান, সোমবার দিবাগত রাতে একজন অপরিচিত ব্যাক্তি আমার মুঠোফোনে কল দিয়ে বলেন,আমি পৃথিবীর সব জ্বিনদের বাদশাহ। আমার কাছে অনেক ক্ষমতা আছে।আমি যে কোন জিনিস মূহুর্তে মধ্যে ১০ গুন করার ক্ষমতা রাখি। আপনার

মুঠোফোন নম্বরটিতে সৃষ্টিকর্তার অসীম কুদরতি রয়েছে। এজন্য আপনি যদি আমার মুঠোফোন নম্বরে বিকাশ মাধ্যমে ১৮ হাজার ৫০০ টাকা পাঠান। তাহলে আপনি আপনার মোবাইলে ৫ মিনিট পর ১লক্ষ ৫০ হাজার টাকা পেয়ে যাবেন। ভুক্তভোগী ঐ ছাত্রী প্রতারকের মিষ্টি কথা শুনে পরের দিন হাসপাতাল সড়কে এসে এক বিকাশ এজেন্ট দোকান থেকে কথিত জ্বিনের বাদশাহ মুঠোফোন টাকা পাঠিয়ে দিন। টাকা পাঠানোর পর

দুই মিনিট পর প্রতারক চক্রের মুঠোফোনটি বন্ধ হয়ে যায়। এরপর ঐ ছাত্রীর কান্নায় ভেঙ্গে পড়েন।এসময় উৎসুক জনতায় ঘটনাস্থলে ভিড় জমায়। বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, ভুক্তভোগী মেয়েটি থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি গুরত্বসহকারে দেখা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]