কেন্দুয়ায় অ'বৈ'ধ চায়না দুয়ারী জাল ধ্বং'স, ৩৪৫ কেজি মাছের পোনা অ'ব'মু'ক্ত

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৫:০৪:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৫:০৬:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংসের পাশাপাশি ৩৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। রবিবার (৩ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। প্রথমে তাম্বুলিপাড়া সংলগ্ন সুতি সাইডুলি নদী থেকে চায়না দুয়ারী জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয় এবং ১১৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে টেঙ্গুরী হাফিজিয়া মাদ্রাসা এলাকায় ১১৫ কেজি এবং ছিলিমপুর কালিয়ান বিলে অবৈধ জাল জব্দ ও ধ্বংস করে

আরও ১১৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুন। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, “মৎস্যসম্পদ রক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ এ ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা.

খাদিজা খাতুন বলেন, “চায়না দুয়ারী জাল মাছের পোনা ও জলজ প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় এ ধরনের জাল ব্যবহার বন্ধ করতে হবে। মাছের উৎপাদন বাড়াতে এবং মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]