পাঁচবিবিতে ১ লাখ ৭৭ হাজার টাকার মা'দ'ক জ'ব্দ আ'ট'ক ৩

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৩:৫৫:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৩:৫৬:০৩ অপরাহ্ন
জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় দুই নারীসহ তিনজনকে আটক করা হয়। সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারীর নেতৃত্বে বিজিবির ৩০ সদস্যের একটি দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল যৌথভাবে এ অভিযান চালায়। আটক ব্যক্তিরা হলেন— পশ্চিম কড়িয়া গ্রামের মোতাহার মণ্ডল (৫৫), তাঁর স্ত্রী কানিজ ফাতেমা (৫০) এবং একই গ্রামের আব্দুল ছামাদের মেয়ে শাকিলা (৪৫)। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ভারতীয় ১০ বোতল ফেয়ারড্রিল, দুটি উইনসেরেক্স সিরাপ, ২৫৬টি ইয়াবা বড়ি এবং ২৬০টি ভাঙা অ্যাম্পল জব্দ করা হয়। জব্দ করা এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার ৪০০
টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে পাঁচবিবি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]