মান্দায় ক্লিনিকের পাশ থেকে অ'জ্ঞাত নারীর ম'রদে'হ উ'দ্ধা'র

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০১:৪৯:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০২:৫৪:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

নওগাঁর মান্দা উপজেলায় হাসপাতাল রোডের মুক্তিযোদ্ধা ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ক্লিনিকের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি মান্দা থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

 

তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। তার পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]