পঞ্চগড় নারী ও শিশু নি'র্যা'ত'ন দমন ট্রাইব্যুনালের পিপি খলিলুর রহমান বলেন, মা'ম'লা'র তথ্য, প্রমাণ ও সাক্ষীদের সাক্ষগ্রহণ শেষে আদালত এই রায় দিয়েছেন। এই রায় ন্যায় বিচারের একটি উদাহরণ হয়ে থাকবে।

আপলোড সময় : ০২-১১-২০২৬ ১১:৪৪:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ১১:৪৬:৩৬ অপরাহ্ন
মোঃ মোহন মিয়া পঞ্চগড় প্রতিনিধিঃ


পঞ্চগড়ে ধর্ষণের পর নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় রিফাত বিন সাজ্জাদ (২৬) নামে এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ডের রায় দিয়েছে আদালত। সোমবার দুপুরে আসামীর উপস্থিতিতে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসাইন মোহাম্মদ ফজলুল বারী এই রায় দেন।  ‎দন্ডপ্রাপ্ত রিফাত বিন সাজ্জাদ পঞ্চগড় জেলা বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার আক্তার হোসেনের ছেলে। ‎২০২৫ সালের ১৪ জানুয়ারি ভোরে পঞ্চগড়ে আটোয়ারী উপজেলার কিসমত রেলস্টেশনের অদূরেই এক অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই নারীকে হত্যার পর রেললাইনে ফেলে দেয়া হয়েছে বলে সন্দেহ হয় পুলিশ। এ ঘটনায় অপমৃত্যু মামলা

হলে কোনমতেই ঘটনার রহস্য উন্মোচন করতে পারছিলো না পুলিশ। ঠাকুরগাঁয়ের একটি পরিবার তাদের মেয়ে মনে করে তার দাফন সম্পন্ন করে। ‎এদিকে ঘটনার প্রায় ২ মাস পরে ৮ মার্চ রাতে কিসমত এলাকাতে ইজিবাইক চুরি সময় ইজিবাইক সহ রিফাত বিন সাজ্জাদ নামের এক যুবকে আটক করে স্থানীয়রা পুলিশে হাতে তুলে দেয়। পুলিশ তার মোবাইলে ওই অজ্ঞাত নারীর ভিডিও দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে ওই নারীকে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয়। ‎ওই যুবক পুলিশকে জানায়, ১৩ জানুয়ারি রাতে দিনাজপুর থেকে একতা এক্সপ্রেসে পঞ্চগড়ে ফেরার সময় ট্রেনে ওই অজ্ঞাত নারীর সাথে তার পরিচয় হয়। এ সময় ঐ নারীকে ফুসলিয়ে কিসমত রেলস্টেশনে নামিয়ে নেয় সাজ্জাদ। পরে তাকে শাপলা কিন্ডার গার্টেনের ভাঙা ঘরে নিয়ে একাধিক বার ধর্ষণ করে। এ সময় ওই নারী সাজ্জাদের মোবাইল ও টাকা দাবি করলে সাজ্জাদ দিতে অস্বীকার করে। এক পর্যায়ে ওই নারী তাকে গালাগালি করলে ওই যুবক গাছের সাথে তাকে বেধে ইট দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করে। পরে একটি চাকু সংগ্রহ করে তার যৌনাঙ্গ ও স্তন কেটে রক্তাক্ত করে। এরপর ঘটনা আড়াল করতে টেনে মরাদেহ রেললাইনের উপর ফেলে পালিয়ে যায় সে। এরপর তার বিরুদ্ধে আটোয়ারী থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে।


দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে আদালত তার মৃত্যুদন্ডের আদেশ দেন। ‎পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি খলিলুর রহমান বলেন, মামলার তথ্য, প্রমাণ ও সাক্ষীদের সাক্ষগ্রহণ শেষে আদালত এই রায় দিয়েছেন। এই রায় ন্যায় বিচারের একটি উদাহরণ হয়ে থাকবে। ‎ ‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]