১৮০ কিমি পথ পাড়ি দিয়ে মৌলভীবাজার থেকে চু'রি যাওয়া সিএনজি উদ্ধার করল ব্রাহ্মণপাড়া থানা পুলিশ

আপলোড সময় : ০২-১১-২০২৬ ১১:৩৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ১১:৩৯:৪২ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও বিশেষ অভিযান পরিচালনা করে ১৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মৌলভীবাজার জেলার শেরপুর হাইওয়ে এলাকা থেকে একটি চুরি যাওয়া সিএনজি উদ্ধার করেছে। তবে এ ঘটনায় জড়িত আসামিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর রাত আনুমানিক ১:০০ টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই এলাকার নজরুল ইসলাম মাস্টারের মার্কেটের একটি দোকানঘরের ভেতর থেকে মো. রফিকুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তির একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী মালিক বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি নিয়মিত চুরির মামলা দায়ের করেন। মামলার পর ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি চৌকস দল সিএনজিটি উদ্ধারে মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে যে, চুরি হওয়া সিএনজিটি কুমিল্লা থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে মৌলভীবাজার জেলার শেরপুর হাইওয়ে থানা এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে ব্রাহ্মণপাড়া থানার একটি দল সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চোরাই সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন

বলেন, সিএনজি চুরির ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ার পর থেকেই পুলিশি অভিযান অব্যাহত ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় সুদূর মৌলভীবাজারের শেরপুর হাইওয়ে এলাকা থেকে সিএনজিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত আসামিরা পলাতক রয়েছে, তবে তাদের আইনের আওতায় আনতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]