মোঃ অপু খান চৌধুরী।। "
দক্ষ যুবক গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে নানা বর্ণিল কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিল—বিনামূল্যে ব্লাড গ্রুপিং, বৃক্ষরোপণ, যুব-শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং যুব ও নারীদের উৎপাদিত বিভিন্ন পণ্য ও হস্তশিল্পের প্রদর্শনী। এছাড়া অনুষ্ঠানে যুব ঋণের চেক, যুব প্রশিক্ষণের সনদ বিতরণ এবং শ্রেষ্ঠ যুব উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুন্নী ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সোহেল রানা, উপজেলা
বিএনপির সহ-সভাপতি মহাসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় যুব নেতৃবৃন্দ। অনুষ্ঠানের বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে হবে। যুবসমাজ স্বাবলম্বী হলে দেশ অর্থনৈতিকভাবে আরও বেশি শক্তিশালী হবে। পরিশেষে আমন্ত্রিত অতিথিরা যুব উদ্যোক্তাদের হাতে ঋণের চেক, প্রশিক্ষণ সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন।