গৌরীপুরে অ'স্ত্র'স'হ যুবক গ্রে'ফ'তা'র

আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৮:৪৯:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৮:৫১:০৪ অপরাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪ ময়মনসিংহ অভিযান চালিয়ে গৌরীপুরে বিদেশি পিস্তলসহ আসাদুজ্জামান টিপু (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। শনিবার (৩১ অক্টোবর) গভীর রাতে উপজেলার গয়েশখিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসাদুজ্জামান উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের আশরাফুল হক বাবুলের পুত্র। গ্রেফতারকৃত টিপুকে রোববার (১ নভেম্বর) গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় এসআরবি-১৪ ময়মনসিংহের নায়েব সুবেদার আব্দুল ওয়াজিদ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গয়েশখিলা গ্রামের মেসার্স প্রতিশ্রুতি

এন্টারপ্রাইজের পিছনে আসাদুজ্জামান টিপু (২৫) সন্দেহজনকভাবে চলাচল করছিলো। তাকে মাদক ব্যবসায়ী সন্দেহে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার কোমরের ডানপাশের প্যান্টের ভিতর থেকে ১টি বিদেশি পিস্তল উদ্ধার করে। তবে পিস্তলে ম্যাগাজিন ছিলো না। বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, পিস্তলসহ গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি পুলিশ তদন্ত করছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]