পটুয়াখালী গলাচিপায় ৫০০ গ্রাম গাঁ'জা'স'হ নারী গ্রে'প্তা'র ১ জন

আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৭:৩০:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৭:৩২:০৮ অপরাহ্ন
মোঃ নুহু ইসলাম পটুয়াখালী স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর জেলা গলাচিপা উপজেলার মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন বেগম ,২৮,নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ,৩১ অক্টোবর,সন্ধ্যা ৬টা ২৬মিনিটের দিকে গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শ্যামলীবাগ হাইস্কুল খেলার মাঠের উত্তর পাশে ফজিলত বেগমের ,৫১,বাসায় অভিযান চালায় গলাচিপা থানা-পুলিশ। এ সময় ওই বাসা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন বেগমকে গ্রেপ্তার করা হয়।

তিনি ওই এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মো. মিজানুর রহমান এবং বাবা মো. দুলাল বেপারী। এ ঘটনায় ১ নভেম্বর গলাচিপা থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]