জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভা

আমাদের জাতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নী'তির জঞ্জা'ল : মোহাম্মদ কামাল হোসেন এমপি

আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৭:২৮:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৭:২৮:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি বলেছেন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানকে মেধার ভিত্তিতে গড়ে তুলতে হবে। দলীয়করণ করে জাতিকে মেধা শূন্য করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অযোগ্য, অদক্ষদের দলীয় বিবেচনায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব দেওয়ার ফলে তারা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্র গিলে খাচ্ছে। এখান থেকে বেরিয়ে এসে মেধার ভিত্তিতে রাষ্ট্র গঠনের উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

 

সোমবার (০২ নভেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমাদের জাতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতির জঞ্জাল। দুর্নীতিমুক্ত নেতৃত্বের সংকটে জাতি বারবার প্রতারিত হচ্ছে।

 

রাষ্ট্রের দুর্নীতির চিত্র তুলে ধরে কামাল হোসেন এমপি বলেন, তিনি সরকারি প্রতিষ্ঠান কমিটির একজন সদস্য হওয়ার কারণে দুর্নীতির চিত্র সবচেয়ে বেশি দেখতে পান। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের অডিটে ৫২৪টি অডিট অবজেকশন! এই অবজেকশনের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান বিগত ২ বছরে ১টি অবজেকশন সলভ করা সম্ভব হয়েছে! তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি অডিট অবজেকশন সলভ করতে যদি ২ বছর সময় লাগে তাহলে অবশিষ্ট ৫২৩টি অডিট অবজেকশন সলভ করতে ১ হাজার ৪৬ বছর সময় লাগবে! এই হচ্ছে বাংলাদেশের চিত্র। একেকটি অডিট অবজেকশনের অংক সংখ্যায় লিখতে পারবে না অনেকেই উল্লেখ করে তিনি বলেন, এতো হাজার কোটি টাকার অডিট অবজেকশন ফাইল বন্দী হয়ে পড়ে আছে বছরের পর বছর! হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় দেশকে এখনো ৫ বছর পিছিয়ে রেখেছে! প্রতিটি অডিট অবজেকশন ২০২০ ও ২০২১ সালের। ক্যালেন্ডারের পাতায় ২০২৬ শেষ হতে যাচ্ছে কিন্তু বাংলাদেশ এখনো ৫ বছর পিছনের অডিট করছে। তাহলে দেশ কীভাবে এগিয়ে যাবে প্রশ্ন রেখে তিনি বলেন, দুর্নীতি মুক্ত না হলে দেশ এগিয়ে যাবে না। দুর্নীতি মুক্ত দেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। যাদের হাত ধরে এদেশ দুর্নীতি মুক্ত হবে এবং সমৃদ্ধশীল হবে।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিসব উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) ভিপি রিয়াজুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]