গোদাগাড়ীতে বিপুল পরিমাণ ই'য়া'বা'স'হ দুইজন গ্রে'প্তা'র

আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৬:১৬:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৬:১৮:২৪ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:


রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১ নভেম্বর) বিকালে উপজেলার মাটিকাটা ইউনিয়নের বসন্তপুর তিলিবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো: গোদাগাড়ীর ইটাহারী গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ ইসমাইল হোসেন (২৮) ও মোঃ ইসাহাক আলী (২৪)। রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, এ ব্যপার গ্রেপ্তার দুইজন ও পলাতক আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। #

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]