শিশুকে ধ'র্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীর বিরুদ্ধে মামলা

আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৬:০০:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৬:০০:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

পাবনার ঈশ্বরদীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তার গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

 

রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

 

অভিযোগকারী শিশুটির পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, গত ১৯ অক্টোবর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে কৌশলে মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি লিচুবাগানে নিয়ে যান মোবারক হোসেন। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটির চিৎকার ও কান্নাকাটিতে মোবারক তাকে ছেড়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।

 

পরে বাড়িতে ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। এরপর শিশুটির বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন।

 

অভিযুক্ত মোবারক হোসেন মুলাডুলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জামায়াতের কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]