মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৫:৫৪:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৫:৫৪:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৩ নভেম্বর)।

 

সোমবার (২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টায় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠান পরিচালিত হবে।

 

এর আগে, গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। এই আসনে আগে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে।

 

আর একটি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে এলিজা জামান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]