কালকিনিতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, তিন দোকানিকে ১২ হাজার টাকা জ'রি'মা'না

আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৫:১১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৫:১৩:৫৩ অপরাহ্ন
আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরের কালকিনিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত দামে বিক্রির দায়ে তিন দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২ নভেম্বর) দুপুরে কালকিনি পৌরসভার মাছ বাজার, কাঁচাবাজার ও মাংস বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গরু, ছাগল ও মুরগির মাংসের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্য ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। এ সময় ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে তিন দোকানিকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শুচন্দল মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন কালকিনির স্যানিটারি ইন্সপেক্টর একরাম হোসেন ও কালকিনি থানা পুলিশের সদস্যরা। অভিযান চলাকালে খবর পেয়ে বাজারের অধিকাংশ দোকান বন্ধ করে কয়েকজন ব্যবসায়ীকে সরে যেতে দেখা যায়।

সহকারী পরিচালক শুচন্দল মণ্ডল জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও ভোক্তা হয়রানির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণ ও সাধারণ ক্রেতাদের স্বস্তি নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন ক্রেতারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]