আমু-দীপু মনিসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৫:১১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৫:১১:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, দীপু মনি, শাজাহান খান, ফারুক খান, আব্দুর রাজ্জাকসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

 

সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ অভিযোগপত্র দাখিল করা হয়। 

 

এ মামলায় তাদের বিরুদ্ধে মিরপুর, উত্তরাসহ সারাদেশে হত্যা, হত্যাচেষ্টা, উসকানি, ষড়যন্ত্রসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। 

 

তাদের পরিকল্পনায় ছাত্র-জনতার ওপর ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে আক্রমণ, নির্যাতন চালানো হয় বলে অভিযোগ আনা হয়। ইতিমধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ৬ জন। পলাতক আছেন মির্জা আজম। 

 

এ দিন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম জানান, দ্রুতই অভিযোগ গঠনের শুনানি করা হবে। 





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]