শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষ'ড়যন্ত্র চলছে: রাশেদ খাঁন

আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৩:৪৫:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৩:৪৫:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেন, আশুলিয়া ও মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে শ্রমিক লীগের সন্ত্রাসীরা ঢুকে পড়ছে। শ্রমিকদের দাবির প্রতি সরকার আন্তরিক। ন্যায্যতার ভিত্তিতে তাদের দাবি পূরণ করা হবে। কিন্তু এ সুযোগকে ব্যবহার করে পতিত শক্তি গাড়িতে আগুন দিচ্ছে, সন্ত্রাস চালাচ্ছে। ডিসেম্বরকে সামনে রেখে ’৭১- এর পতিত শক্তি আর ’২৪-এর পতিত শক্তি একত্রে দেশের অগ্রগতিকে ব্যাহত করতে চক্রান্ত চালাচ্ছে। 

 

মো. রাশেদ খাঁন বলেন, আশুলিয়া ও মিরপুরে ঘটে যাওয়া অগ্নিসন্ত্রাসের দায় জামায়াতের আমির এড়াতে পারেন না। তারা বলেছেন, সব তছনছ করে দেওয়া হবে। এরই অংশ এটা। এ সময় পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। 

 

তিনি বলেন, পিরোজপুরের এ ঘটনা আমাদের জন্য কলঙ্কের। ’৭১- এর স্বাধীনতাবিরোধী শক্তি এখনো রাজনৈতিক কারণে টিকে আছে। তাদের ষড়যন্ত্র বন্ধ হয়নি।

 

মো. রাশেদ খাঁন আরও বলেন, ‘পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনের বাধা সৃষ্টি করেছে জামায়াত শিবির। 


এ নিয়ে তারা বিবৃতি দিয়েছে, তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু এখনো সেই তদন্তের বিষয়ে কিছু জানা যায়নি’।

 

সাম্য ও মানবিক মর্যাদা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠার আগ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের আন্দোলন চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]