ফেসবুকে "গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা: বরিশালে ছাত্রলীগ নেতা গ্রে'প্তা'র

আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৩:১৩:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৩:১৫:০১ অপরাহ্ন
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের তেরদ্রোন গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে। সোমবার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর আসাদ মোল্লা নিজের ফেসবুক অ্যাকাউন্টে "আওয়ামী লীগ গোপনে নয় ওপেনে ঢাকা দখল করবে' এমন একটি পোস্ট দেন। এর জেরে রোববার (১ নভেম্বর) রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাকে আটক করেন।

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, আসাদ মোল্লাকে আটকের খবর পেয়ে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে তাকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় আনা হয়। এ প্রসঙ্গে উজিরপুর থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আসাদ মোল্লার বিরুদ্ধে আগের একটি মামলায় সন্দেহভাজন হিসেবে সংশ্লিষ্টতার

অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাহাদ সুমন,বানারীপাড়া তারিখঃ ০২-১১-২৬ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]