রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে ২৬ বিঘা সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস। উদ্ধারকৃত জমিতে লাল পতাকা টাঙিয়ে সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালের দিকে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের মুহাম্মদপুর ও হালসা মাঠে অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী মহলের দখলে থাকা এসব সরকারি জমি উদ্ধারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই জোরালো পদক্ষেপ নেওয়া হয়।
শনিবার সকালে অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো কার্যক্রমের নেতৃত্ব দেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু। এ সময় তিনি বলেন, অবৈধ দখলে থাকা সরকারি জমি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে মিরপুর উপজেলার বিভিন্ন এলাকার আরও প্রায় ১০০ বিঘা অবৈধ দখলকৃত সরকারি জমি উদ্ধারের জোরালো চেষ্টা চলছে। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।