গৃহবধূর অ'শ্লী'ল ভিডিও ধারণ করে ব্ল্যা'ক'মে'ই'ল, ৪ সন্তানের জনক গ্রে'প্তা'র

আপলোড সময় : ০২-১১-২০২৬ ১২:০৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ১২:০৯:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে গৃহবধূর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক ধর্মীয় শিক্ষককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নূর আলম শেখ (৩২)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার তেলগাতী গ্রামের মরহুম ইয়াকুব আলী শেখর ছেলে। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং চার সন্তানের জনক। জেলা পুলিশের মিডিয়া সেল সোমবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে জানায়, নূর আলম শেখ টংগিবাড়ী থানাধীন একটি জামে মসজিদে প্রায় ১৮ মাস ধরে ইমামতি করতেন।

পাশাপাশি স্থানীয় এক শিশুকে (বয়স ৬) বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন। সেই সুবাদে শিশুটির মায়ের সঙ্গে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং একপর্যায়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গোপনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করেন। প্রায় এক মাস আগে বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি তাকে ইমামতি থেকে বহিষ্কার করে এলাকা ছাড়তে বাধ্য করেন। এরপর থেকে তিনি ওই গৃহবধূকে নানাভাবে হুমকি দিতে থাকেন এবং পুনরায় ঘনিষ্ঠ হওয়ার জন্য চাপ দিতে থাকেন। সর্বশেষ তিনি নিজের ধারণকৃত একটি অশ্লীল ভিডিও গৃহবধূর পরিবারের এক সদস্যকে অনলাইনে পাঠিয়ে দেখা করার জন্য চাপ দেন এবং অন্যথায় ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পুলিশকে জানালে রোববার ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। পরে রোববার রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর থানাধীন একটি মাদ্রাসা থেকে তাকে তার ব্যবহৃত মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইশতিয়াক আহমেদ রাসেল বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]