জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড সময় : ০১-১১-২০২৬ ১০:১১:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ১০:১৬:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

৩২ দলের অংশগ্রহণে জমজমাট আয়োজন, উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু এস এম জালাল উদ্দীন: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নকআউট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। রবিবার (১ নভেম্বর) বিকাল ৩টায় সোনারুপা চা বাগানের বনশ্রী ক্রীড়াচক্রের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু। বিশেষ অতিথি

হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী, সোনারুপা চা বাগানের ব্যবস্থাপক শাহ মোহাম্মদ কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহসভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম, জুড়ী থানার এসআই কবির উদ্দিন ও এএসআই শামসুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এস এম জালাল উদ্দীন, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির নেতা হাবিবুর রহমান, পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মুহিত আলী নামর, সাধারণ সম্পাদক সহিবুর রহমান তুয়েল, গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সুহেল আহমদ, বিএনপি নেতা ফয়ছল আহমদ ও হাবিবুর রহমান হাবিব এবং পূর্বজুড়ী ইউনিয়ন কৃষকদলের সভাপতি আসুক উদ্দিন মাসুকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা। আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন মতিউর রহমান চুনু। এবারের আসরে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটবে, নতুন প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং তরুণ সমাজ খেলাধুলার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]