নিজস্ব প্রতিবেদক
বরিশাল বিভাগের মধ্যে নির্বাচিত একমাত্র বিদ্যালয় গলাচিপার কালিকাপুর মিড -ডে মিল পাইলট প্রকল্পের উদ্বোধন সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) বরিশাল বিভাগের মধ্যে নির্বাচিত একমাত্র বিদ্যালয় হিসেবে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিড-ডে মিল (কুপন) পাইলট প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা
কর্মকর্তা মো. মাসুদ করিম। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে এ পাইলট প্রকল্প চালু করা হয়েছে। কুপন পদ্ধতিতে পরিচালিত এ ক্যান্টিন থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খাবার সংগ্রহ করে খেতে পারবে। দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগের নির্বাচিত বিদ্যালয় হিসেবে গলাচিপার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর, সহকারী শিক্ষা কর্মকর্তা রিপন কুমার দাস, মো.
সজল ও অলিউল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি মো. সোলায়মান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত রনি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা সুলতানা। এ ছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।