স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরের চকপাড়াস্থ খানকা শরিফে তমহিদি ওয়া খিদমত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে চট্টগ্রামের বোয়ালখালীর হাওলাপুরী দরবারে গাওছে হাওলার মহান আউলিয়া হযরত মাওলানা সৈয়দ আব্দুল কুদ্দুস হুজুর কেবলা (রহ.)-এর পুত্র সুফি সম্রাট হযরত মাওলানা সৈয়দ শিবলী আকবরী (রহ.)-এঁর আগামী ২৬ অগ্রহায়ণ ৩৩তম ওরস মোবারক উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন হাওলাপুরী দরবার শরিফের গদ্দিনশিন পীর হযরত মাওলানা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী (মা.জি.আ.)। বদিউজ্জামান খান মহব্বতের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য দেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু ফকির, তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন ফকির, কবি তানভীর জাহান চৌধুরী ফকির, নওপাড়া ইউনিয়ন বিএনপির
সভাপতি মাজহারুল ইসলাম মাজু ফকির, মদন উপজেলার মির্জা জুয়েল ফকির, নান্দাইল উপজেলার শাহজাহান ভূঁইয়া ফকির, অ্যাডভোকেট আসাদুজ্জামান নয়ন ফকির, গৌরীপুর উপজেলার শফিকুল ইসলাম মাস্টার ফকির ও ভৈরব উপজেলার ফরিদ আহমেদ ফকির প্রমুখ। নসিহত পেশকালে পীর সাহেব বলেন, বর্তমান সময়ে সমাজে ভয়াবহ ফেতনা-ফ্যাসাদ ছড়িয়ে পড়ছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদকের বিস্তার ঘটছে এবং অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে সবাইকে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজের বিপথগামিতা রোধে অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি ঘরে ঘরে তাসাউফ চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাহফিল শেষে আগামী ২৬ অগ্রহায়ণ অনুষ্ঠিতব্য ৩৩তম ওরস মোবারক সফল ও সার্থক করতে দরবারের সব আশেকান, মুরিদান ও ভক্তবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারাও ওরস মোবারক সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।