ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে পৃথক অ'ভি'যা'ন চালিয়ে ৮.৫ কেজি গাঁজা এবং ১৭০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৮:১৬:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৮:১৮:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে পৃথক অভিযান চালিয়ে ৮.৫ কেজি গাঁজা এবং ১৭০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩ ১। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে। ২। ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে পৃথক অভিযান চালিয়ে ৮.৫ কেজি গাঁজা এবং ১৭০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গতকাল রাতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। ৩। এসআরবির মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ৩১ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ০৮.১৫ ঘটিকায় ঠাকুরগাঁও সদর থানাধীন খোচাবাড়ী বাজার সংলগ্ন মেসার্স সোনালী ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর হতে ঠাকুরগাঁওগামী মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করে ০৬ কেজি গাঁজা জব্দসহ টুটন সরকার (৩০), পিতা- মৃত লায়েস সরকার, সাং- বড়লাজাকাটা, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ'কে গ্রেফতার করে। ৪। পৃথক অপর একটি অভিযানে একই আভিযানিক দল তারিখ ০১ নভেম্বর, ২০২৬ তারিখ রাত ০২.৪৫ ঘটিকায় দিনাজপুর জেলার বিরল থানাধীন পাঁচশালা গ্রামের মোঃ নবাব আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে তার ঘরের খাটের নিচে থেকে ২.৫ কেজি গাঁজা জব্দসহ অভিযুক্ত

আসামি- মোঃ নবাব আলী (৫৯), পিতা- মোঃ রহিম উদ্দীন কে গ্রেফতার করে। ৫। অপর একটি অভিযানে ০১ নভেম্বর, ২০২৬ তারিখ সকাল ০৬.৩০ ঘটিকায় সদর কোম্পানী, এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার ডিমলা থানাধীন পূর্ব খড়িবাড়ী (জিনজিনপাড়া) গ্রামের আব্দুল হক (৩১), পিতা-মোঃ আব্দুল কাশেম এর বাড়িতে অভিযান পরিচালনা করে ১৭০ পিস ইয়াবা জব্দ করে এবং বাড়ির মালিক মোঃ আব্দুল হক'কে গ্রেফতার করে। ৬। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

আইনে সংশ্লিষ্ট থানাসমূহে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ..মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]