পাবনা মানসিক হাসপাতালেও দালালের দৌ'রাত্ম্য, চারজনের কা'রাদ'ণ্ড

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৫:৫১:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৫:৫১:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেওয়া ও অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে চার দালালকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

রোববার (১ নভেম্বর) সকালে এনএসআইয়ের দেওয়া তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

 

আটকরা হলো, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকার শহিদুল মণ্ডলের ছেলে ইদ্রিস আলী (২৫), তৈয়ব আলীর ছেলে জাকির হোসেন (৪৭), চাঁদ আলীর ছেলে মাসুদ রানা (৪৫) এবং কিসমত প্রতাপুর এলাকার আব্দুল বারেকের ছেলে সুজন আলী (২৬)।

 

এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুৎফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআইয়ের একটি দল পুলিশের সহযোগিতায় পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালায়। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং রোগীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়।

 

পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. ফুয়াদ প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ডের আদেশ দেন। 







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]