শেরপুরে ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বি'রো'ধে ওলামাদল নেতার ওপর হা'ম'লা'র

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০১:৪৮:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০১:৪৮:৪৪ অপরাহ্ন
মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি, শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ নামে এক ব্যক্তির ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই সোজা, সোরহাব ও সাইফুলের বিরুদ্ধে। তিনি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের আমজাদ হোসেনের ছেলে। মাওলানা আব্দুল আজিজের অভিযোগ, মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পথে তাঁর চাচাতো ভাই সাইদুল ও সাইফুল তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁর কাছে থাকা গরু বিক্রির লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় ও বেধরক মারপিট করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় শেরপুরে সদর হাসপাতালে ভর্তি করায়। আহতের পিতা জানায় তারা অনিশ্চয়তায় জীবন পার করছে এবং বিভিন্ন সময় হুমকি ধামকি দিচ্ছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]