খুলনার শিপইয়ার্ড এলাকায় অ'ভি'যা'ন চালিয়ে একটি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও দশ রাউন্ড শটগানের গুলিসহ স'ন্ত্রা'সী আশিক বাহিনীর শুটার জনিকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি

আপলোড সময় : ০১-১১-২০২৬ ১২:৪২:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ১২:৪৩:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও দশ রাউন্ড শটগানের গুলিসহ সন্ত্রাসী আশিক বাহিনীর শুটার জনিকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ২। এরই ধারাবাহিকতায় অদ্য পহেলা নভেম্বর ২০২৬ ইং তারিখ, রাত ০১:৩০ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস

আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনার সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১) একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ২) একটি দুনলা বন্দুক এবং ৩) দশ রাউন্ড শটগানের গুলিসহ আশিক গ্রুপের শুটার জনি (২২), পিতা: মৃত জাহিদ হাসান, সাং: চানমারি বাজার, থানা ও জেলা: খুলনাকে গ্রেফতার করে। ৩। গ্রেফতারকৃত আসামি জনির (২২) পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা, হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য রয়েছে।


। জব্দকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কেএমপি, খুলনার সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]