কল্যাণপুরে কার্যক্রম নি'ষিদ্ধ আওয়ামী লীগের ম'শাল মিছিল

আপলোড সময় : ০১-১১-২০২৬ ১০:৪১:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ১০:৪১:৫৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছে। 

 

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দারুসসালাম এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে শেরেবাংলা নগর থানা এলাকায় শেষ হয়।

 

স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের অর্ধশতাধিক সদস্য মশাল হাতে মিছিলে অংশ নিয়েছেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের নির্দেশনায় মিছিলটি বের করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক জানান, সন্ধ্যার দিকে দারুসসালাম থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মশাল মিছিল শুরু হয়। পরে মিছিলটি সেটি শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়।

 

তবে, দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন তার এলাকায় মিছিলের বিষয়টি অস্বীকার করেছেন।









 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]