এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের সোহেল আহম্মদ অভিনন্দন

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ১১:০১:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ১১:০৫:২০ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)

শনিবার প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল। উক্ত ফলাফলে যারা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বুড়িচং উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও ক্যান্টনমেন্ট বোর্ডের প্রথম শ্রেণীর ঠিকাদার ও কফি হাউজ এন্ড সুইট বেকারীর সত্ত্বাধিকারী এবং তরুণ সমাজসেবক সোহেল আহম্মদ। তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফল করলেই কাজ শেষ হলো না। শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো ফলাফল অর্জন করতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। শিক্ষার

পাশাপাশি পিতা- মাতাসহ গুরুজনদের সম্মান করতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের কান্ডারী। এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী আগামীতে আরো ভালো ফলাফল করুক এই কামনা করছি।

সেই সাথে তিনি কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদেরও অভিনন্দন জানিয়েছেন। আর যারা অকৃতকার্য হয়েছে আগামীতে তাদেরকে আরো ভালোভাবে প্রস্তুতি নেওয়ার আহবান জানান সোহেল আহম্মদ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]