রাজবাড়ীর কালুখালীতে এসআরবি ১০ -এর অ'ভি'যা'ন : প্রায় ১৩ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যমানের ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপসহ ০১ পেশাদার মা'দ'ক কারবারি গ্রে'ফ'তা'র ও ব্যবহৃত পিকআপ জ'ব্দ

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ১০:২৩:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ১০:২৫:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ীর কালুখালীতে এসআরবি ১০ -এর অভিযান : প্রায় ১৩ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যমানের ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপসহ ০১ পেশাদার মাদক কারবারি গ্রেফতার ও ব্যবহৃত পিকআপ জব্দ ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ৩১/১০/২০২৬ তারিখ রাজবাড়ী জেলার কালুখালী থানা এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক কারবারি চক্রের ০১ জন পেশাদার ও সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০। ২। এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক

দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ৩১/১০/২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩.৪০ ঘটিকায় রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন মহিমশাহী কালিকাপুর এলাকার সোনাপুর মোড় সংলগ্ন কুষ্টিয়া টু রাজবাড়ী রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এসময় কুষ্টিয়া হতে রাজবাড়ীগামী একটি পিকআপ ভ্যান তল্লাশীকালে ৪৫৭ (চারশত সাতান্ন) বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। যার মোট আনুমানিক বাজার মূল্য ১৩,৭১,০০০/- (তেরো লক্ষ একাত্তর হাজার টাকা)। এসময় মোঃ সাইদুল সরদার (৪০), পিতা-মৃত জব্বার সরদার, সাং-লক্ষ্মীকোল, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী’কে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত মোঃ সাইদুল সরদার (৪০) বিভিন্ন থানায় ৫টি মাদক মামলার এজাহারভুক্ত আসামী। ৩। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে উইনসেরেক্স সিরাপসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবি অভিযান অব্যাহত রাখবে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে 
____________________________

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]