শ'ত্রু'র যেকোনো হু'ম'কি'তে তাৎক্ষণিক জবাবের নির্দেশ মোজতবা খামেনির

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৮:৫৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৮:৫৪:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশটির সশস্ত্র বাহিনীকে যেকোনো সম্ভাব্য শত্রু হুমকির জবাবে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

শনিবার (৩১ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর (ইরনা) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে মোজতবা খামেনি বলেন, শত্রুদের বিরুদ্ধে শক্তিশালী মোকাবিলার জন্য সামরিক বাহিনীকে বুদ্ধিমত্তার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এটি সর্বোচ্চ প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলার অন্যতম শর্ত।

 

তিনি বলেন, শত্রুরা যদি আবারও সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তাহলে সেই সংঘাত কখন এবং কীভাবে শেষ হবে, তা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী ও দেশটির জনগণ।

 

আসন্ন যেকোনো হুমকি মোকাবিলায় সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপরও গুরুত্ব দেন ইরানের সর্বোচ্চ নেতা।

 





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]