সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এইচএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ায় এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৫ নং হরিপুর ইউনিয়নের খোলড়া (বালিয়া পুকুর) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম রাব্বিল হোসেন (২০)। তিনি ওই এলাকার মো. রমজান আলীর ছেলে এবং পীরগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইংরেজি বিষয়ে এইচএসসি পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
পরে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”