জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমরের জীবনসঙ্গী হলেন সাংবাদিক নিধি

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৭:৫৮:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৭:৫৮:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ভারতের জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বিয়ে করেছেন টেলিভিশন সাংবাদিক নিধি রাজদানকে। শুক্রবার (৩০ অক্টোবর) দিল্লিতে বিশেষ বিবাহ আইনের আওতায় তাদের বিয়ে সম্পন্ন হয়।

 

শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ লেখেন, ‘গতকাল থেকে নতুন এক যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগ করার পাশাপাশি তাদের চারটি ছবিও প্রকাশ করেন তিনি।

 

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শ্রীনগর ও নয়াদিল্লিতে বিয়ের বিভিন্ন আয়োজনেও দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনেরা অংশ নেন।

 

এর আগে ওমর আবদুল্লাহর প্রথম স্ত্রী পায়েলের সঙ্গে বিচ্ছেদ হয়। চলতি বছরের জুলাইয়ে ভারতের সুপ্রিম কোর্টের এক আদেশে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। দুই পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত আসে।

 

৪৯ বছর বয়সী নিধি রাজদানেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের অনুষ্ঠানে ওমরের বাবা-মা ফারুক আবদুল্লাহ ও মলি, তার তিন বোন এবং পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। নিধির বাবা প্রবীণ সাংবাদিক এম কে রাজদান ও মা সরলা রাজদানও অনুষ্ঠানে যোগ দেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]