সারাদেশের কোমর ভা'ঙা, দেশ মেরামত করতে হবে: শফিকুর রহমান

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৭:৫৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৭:৫৩:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে ফরিদপুরের ভাঙ্গায় পথসভায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘ভাঙ্গাবাসী কেমন আছেন? আপনাদের এলাকার নাম ভাঙ্গা। কিন্তু সারাদেশেরই কোমর ভাঙা। তাই দেশকে মেরামত ও সংস্কার করতে হবে।’ 

 

শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের গাড়িবহর ভাঙ্গায় পৌঁছায়। এ সময় ভাঙ্গা পৌরসভা কার্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে নেতাকর্মীদের উদ্দেশে গাড়ি থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াতের আমির।

 

জামায়াত আমির বলেন, ‘দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের তাড়াতে হবে। দুঃশাসন থেকে মুক্তি পেতে হবে। এটি জনগণের লড়াই, মুক্তির লড়াই। আমরা সাত দফা নিয়ে রাস্তায় নেমেছি।’

 

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা রাস্তায় নেমে আমাদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন। উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে।’






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]