‘আমি ফুললি স্ট্রং’ : দীপ

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৭:৪৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৭:৪৩:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।  রিমান্ডের আদেশ হওয়ার পর আদালত থেকে তাকে বের করার সময় এক স্বজনকে উদ্দেশ্য করে দীপ বলেন, ‘আমি ফুললি স্ট্রং।’

 

শনিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আসামি দীপকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানিকালে বিকাল ৩টা ২৫ মিনিটের দিকে তাকে এজলাসে তোলা হয়। হাতকড়া, মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত ছিল দীপের। কাঠগড়ায় নেওয়ার পর হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট খুলে ফেলা হয়।

 

রিমান্ডের আদেশ হওয়ার পর আদালত থেকে বের করা হয় দীপকে। এসময় এক স্বজনকে উদ্দেশ্য করে দীপ বলেন, ‘আমি ফুললি স্ট্রং। টেনশন করতে না করেন।’ পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এদিকে উঠানোর সময় ও নামানোর সময় কয়েকবার তাকে হাসতে দেখা যায়। শুনানিকালেও স্বাভাবিক দেখা যায় তাকে।

 

এর আগে দীপকে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পিবিআই। তিন দিনেও মামলা না হওয়ায় তাকে নিয়ে কী সিদ্ধান্ত হবে, সেই আলোচনার মধ্যে শুক্রবার রাতে তাকে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার রাতে তাহসিফের বাবা মামলা করার পর দীপকে গ্রেপ্তার দেখানো হয়।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]