ফুলবাড়ীতে থানা শ্রম কল্যাণ উপকমিটির অফিস ভাং'চু'র ও মালামাল লু'ট'পা'টে'র প্র'তি'বা'দে বি'ক্ষো'ভ ও থানায় অ'ভি'যো'গ

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৫:৫৫:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৫:৫৯:৫১ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন এর ফুলবাড়ী থানা শ্রম কল্যাণ কমিটির অফিস ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে রেজি নংঃ ২৪৫ এর সম্পাদক মোঃ রাসেল পারভেজ শ্রমিকদের কে নিয়ে অপরাধীর শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে ফুলবাড়ী থানায় গিয়ে পূর্ব গৌরিপাড়া গ্রামের মোঃ আব্দুর রহমানের পুত্র মোঃ আব্দুল লতিফ বাবু (৫০) এর বিরুদ্ধে শ্রমিকের ঘর ভাংগার প্রতিবাদে গতকাল ৩১ শে অক্টোবর শনিবার ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ফুলবাড়ী থানার শ্রমিক কল্যাণ কমিটির সম্পাদক মোঃ রাসেল পারভেজ এর ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, পূর্ব গৌরিপাড়া গ্রামের মোঃ আব্দুর

রহমানের পুত্র মোঃ আব্দুল লতিফ বাবু (৫০) গত ৩১-১০-২০২৬ ইং তারিখে রাত্রিতে পূর্ব গৌরিপাড়া গ্রামে মেরিনা ফিলিং ষ্টেশনের (তেলের পাম্প) এর সামনে রাস্তার পশ্চিম দিকে মেইন রাস্তার ধারে ফুলবাড়ী থানা শাখার সাব অফিস ঘর ভাংচুর করে এবং ঘরের মালামাল লুটপাট করে নিয়ে যায় মোঃ আব্দুল লতিফ বাবু ও তার সঙ্গীরা। এতে সংগঠনের প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন করেন। দিনাজপুর জেলার ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের পক্ষে ফুলবাড়ী থানা শ্রম উপকল্যাণ কমিটির রেজি নংঃ ২৪৫ সম্পাদক মোঃ রাসেল পারভেজ অভিযোগ করেন প্রতিপক্ষ মোঃ আব্দুল লতিফ বাবু এবং তার ৪/৫ জন সঙ্গীদের বিরুদ্ধে। এই ঘটনায় দোষী ব্যক্তির শাস্তির দাবিতে প্রায় ৫ শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিল শেষে ফুলবাড়ী থানায় মোঃ আব্দুল লতিফ বাবুকে বিবাদী করে মোঃ রাসেল পারভেজ অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ফুলবাড়ী শ্রমিক সংগঠনের সম্পাদক মোঃ রাসেল পারভেজ তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]