স্টাফ রিপোর্টারঃ
‘গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে মো. সেকুল ইসলাম খানকে পুনরায় সভাপতি এবং মো. আব্দুল হাই সেলিমকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। শনিবার (৩১ অক্টোবর) কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো.
সেকুল ইসলাম খান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য, কেন্দুয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও নবমনোনীত আজীবন দাতা সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রেসক্লাবের উপদেষ্টা সানজিদা চৌধুরী। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া-আটপাড়া সার্কেল) গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সিনিয়র সদস্য হারছে উদ্দিন ফকির, আলমগীর চৌধুরী, আশরাফ উদ্দিন ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাসসহ প্রেসক্লাবের সদস্যরা। সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও স্থানীয়
সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রামীণ জনপদের সমস্যা, সম্ভাবনা এবং সাধারণ মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজের অসংগতি তুলে ধরা, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গ্রামীণ জনপদের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত সততা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। উল্লেখ্য, আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে আলোচনার পর সর্বসম্মতিক্রমে
পুরোনো নেতৃত্বের ওপরই আস্থা রেখে নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী দুই বছর কেন্দুয়া প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন।