মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা):
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার অধীন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় ২০২৬ সালের এইচএসসি, আলিম এবং এইচএসসি (বিএমটি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস (ভারপ্রাপ্ত) সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবছর তিন ক্যাটাগরিতেই শিক্ষার্থীরা গতবছরের তুলনায় কম সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। উল্লেখ যে কুমিল্লা বোর্ডের এইচএসসি ফলাফল ৪৮.০৪% যেখানে জিপিএ-৫ পেয়েছে ১৩১৩ । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বুড়িচং উপজেলার বিভিন্ন কলেজ ও স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ২০৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে
সফলভাবে উত্তীর্ণ হয়েছেন ১৬৬৯ জন এবং অনুত্তীর্ণ হয়েছেন ৪১৭ জন। উপজেলায় এইচএসসি পরীক্ষায় মোট পাসের হার ৮০.০০% এবং জিপিএ-৫ অর্জন করেছেন ৬৯ জন শিক্ষার্থী। অন্যদিকে, মাদ্রাসা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার মোট ৩০৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ২১৭ জন এবং ফেল করেছেন ৮৬ জন। আলিম পরীক্ষায় পাসের হার ৭৩.৬০% এবং জিপিএ-৫ পেয়েছেন মোট ১১ জন। এছাড়া কারিগরি শিক্ষার এইচএসসি (বিএমটি) শাখায় ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি থেকে মোট ১১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। যার মধ্যে পাস
করেছেন ৯৩ জন এবং অনুত্তীর্ণ হয়েছেন ২২ জন। এই শাখায় পাসের হার ৮০.৮৭% এবং জিপিএ-৫ অর্জিত হয়েছে ৮টি। উল্লেখ যে, বুড়িচং উপজেলার বিভিন্ন কলেজগুলোর ফলাফল: সোনার বাংলা কলেজ: মোট পরীক্ষার্থী ৩৪৬ জন, পাসের হার ৯২.৭৭%, এবং জিপিএ-৫ ৩০টি,বুড়িচং এরশাদ কলেজ: মোট পরীক্ষার্থী ২৪৯ জন, পাসের হার ৬৭.৮৭%, এবং জিপিএ-৫ ১টি। নিমসার জুনাব আলী কলেজ: মোট পরীক্ষার্থী ৫২৫ জন, পাসের হার ৭৭.৫২%, জিপিএ-৫ নাই, শংকুচাইল ডিগ্রি কলেজ: মোট পরীক্ষার্থী ৯১ জন, পাসের হার ১৯.৭৮%, এবং জিপিএ-৫ নাই, পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজ: মোট পরীক্ষার্থী ৩৪৯ জন, পাসের হার ৯৭.৪২%, এবং জিপিএ-৫ ৩৩টি। ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজ: মোট পরীক্ষার্থী ৬২ জন, পাসের হার ৫৬.৪৫%, এবং জিপিএ-৫ নাই। আবিদপুর হাই স্কুল অ্যান্ড কলেজ: মোট পরীক্ষার্থী ২৭ জন, পাসের হার ৫১.৮৫%, এবং জিপিএ-৫ নাই। ময়নামতি হাই স্কুল অ্যান্ড কলেজ: মোট পরীক্ষার্থী ৪৯ জন, পাসের হার ৩৮.৭৮%,
এবং জিপিএ-৫ নাই। কালিকাপুর আবদুল মতিন খসরু গভ. কলেজ: মোট পরীক্ষার্থী ৩৮২ জন, পাসের হার ৮৯.৭৯%, এবং জিপিএ-৫ টি, পীরযাত্রাপুর জোবেদা খাতুন কলেজ: মোট পরীক্ষার্থী ৬ জন, পাসের হার ৫০.% জিপিএ - ৫ নাই।