এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউই পাস করেননি

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ১২:০০:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ১২:০২:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

এইচএসসি ও সমমান পরীক্ষায় এ বছর ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর দেওয়া পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর সারাদেশে ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৩৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। এর মধ্যে ২৯৩টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। তবে শতভাগ পাস করেছে ১৩৯টি প্রতিষ্ঠান। গত বছর

এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ৯ হাজার ৩০২টি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে ২০২টি প্রতিষ্ঠানে পাস করতে পারেননি কোনো শিক্ষার্থী। সে বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৪৫টি। এবারের পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের তুলনায় ৮৮টি বেড়েছে। তবে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২০৬টি। একই সঙ্গে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ

৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সার্বিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]